শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

“জাগো বাহে তিস্তা বাঁচাই” মশাল প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত

কায়সারুল আলম সোহাগ , কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তিস্তা নদীর পশ্চিম প্রান্তে “জাগো বাহে তিস্তা বাঁচাই” স্লোগানে এক প্রতীকী মশাল প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

তিস্তা নদী রক্ষা আন্দোলন, কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও নদীপ্রেমীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সমন্বয়কারী ও জননেতা জাহাঙ্গীর আলম,যিনি আহবায়ক, কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং চেয়ারম্যান, চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ।

জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, “তিস্তা আমাদের প্রাণ—এই নদী রক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো। আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাব, যতদিন না তিস্তা ফিরে পায় তার স্বাভাবিক প্রবাহ।”

স্থানীয় তরুণদের হাতে জ্বালানো মশালের আলোয় মুখরিত হয়ে ওঠে তিস্তার পাড় উপস্থিত সবাই প্রতিজ্ঞা করেন, “তিস্তা বাঁচবে, দেশ বাঁচবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ