শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ৩ দিন পর মায়ের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর মা জেসমিন বেগমের (৩৬) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের রিভার ইকোপার্ক সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে একই ইউনিয়নের সাকের ভিটা নামক গ্রামের পার্শ্ববর্তী তেঁতুলিয়া নদীতে প্রতিবন্ধী ছেলে তানজিলকে (১৭) বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন জেসমিন। পরে স্থানীয়রা তানজিলকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন মা জেসমিন।

জানা যায়, তিনি ওই গ্রামের বাসিন্দা জসিমের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিনের মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নদী থেকে জেসমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ