শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

ছাত্রী হলে ঢুকে তোপের মুখে ছাত্রদলের ভিপিসহ অন্য প্রার্থীরা

ডেস্ক রিপোর্ট / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ছাত্রদল-সমর্থিত ভিপি প্রার্থী ভোটকেন্দ্রে প্রবেশ করেন। কেন্দ্রের ভেতরে পুরুষ প্রার্থীর প্রবেশে ক্ষোভ প্রকাশ করেন নারী শিক্ষার্থীরা। এছাড়া অন্য প্যানেলের প্রার্থীরাও বিষয়টি নিয়ে উদ্বেগ জানান। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠলে ভোট কারচুপির অভিযোগে এনে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয় হলটিতে।

এদিন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সাড়ে ১২ টায় ভোটগ্রহণ চলাকালে ফজিলাতুন্নেছা হল কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠার পরপরই ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে হলটিতে।

এদিকে একই সময় আরেকটি ঘটনার সূত্র ধরে বিতর্কে জড়িয়েছে ছাত্রদল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট বেলা ১১টার দিকে হলের ৪২৪ নম্বর কক্ষ থেকে তাকে আটক করেন। উল্লেখ্য, ওই কক্ষে থাকতেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান মুরাদ, যারও ছাত্রত্ব নেই।

আটক হওয়া হাফিজুর রহমান সোহান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি ৩৬তম ব্যাচের (২০০৬-০৭ শিক্ষাবর্ষ) ছাত্র ছিলেন।

নির্বাচনের দিনে এসব ঘটনায় ভোটের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ শিক্ষার্থীরা। ভোটগ্রহণ বন্ধ হওয়া ও অবৈধ অবস্থানের মতো ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও উঠেছে নানা আলোচনা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন এখন পর্যন্ত ফজিলাতুন্নেছা হলের ভোট বন্ধ থাকার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ