শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ শিবিরের ফরহাদের

ডেস্ক রিপোর্ট / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে অমর একুশে হলে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ। আজ মঙ্গলবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

ফরহাদ অভিযোগ করে বলেন, ‘আপনারা দেখেছেন ইউ ল্যাব কেন্দ্রে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কোনো লোককে ঢুকতে দেওয়া হয় নাই। সাড়ে ১০টায় আমি সেখানে গেলে ঢুকতে দেওয়া হয়নি। এ ছাড়া ছাত্রদলের ৮ থেকে ১০ জন পোলিং এজেন্ট থাকা সত্ত্বেও সেখানে থেকে ইসলামী ছাত্র আন্দোলনের এজেন্টদের বের করে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘একুশে হলে জিয়াউর রহমান নামে এক কর্মকর্তা ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেলের ভোট ব্যালেট বাক্সে ঢুকিয়ে দিয়েছেন, যেটা নিউজ আসছে। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তাঁদের পরিকল্পনা অনুযায়ী উল্টা অভিযোগ তুলছেন। ছাত্রদলের শিক্ষক (সাদা দল), কর্মকর্তা, কর্মচারী সিন্ডিকেট ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা চাই, যেখানেই কারচুপি হচ্ছে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ