শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ শতাধিক শিক্ষার্থী

স্থানীয় রিপোর্ট / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ৫ শতাধিক সাধারণ শিক্ষার্থী সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটরিয়াম হল রুমে আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

ছাত্রদলে যোগদানকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

ছাত্রদলের সদস্য হওয়া আবির আহমেদ জানান, আন্দোলনের সময় তারা হামলা ও মামলার মুখে পড়েছিলেন। আন্দোলনে অনুপ্রেরণা হিসেবে তারেক রহমানের ভূমিকা থাকায় তারা ছাত্রদলে যোগ দিয়েছেন। আরেক শিক্ষার্থী তাওহীদ ইসলাম বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ তিনি ছাত্রদলে অন্তর্ভুক্ত হয়েছেন।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও লালমনিরহাট-১ আসনের মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, আন্দোলনে সকলেই অংশ নিয়েছেন, তবে শিক্ষার্থীদের অবদান বেশি ছিল। আজ তারা শহীদ জিয়ার আদর্শের দল ছাত্রদলে যোগ দিলো। আমরা তাদের নিয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্যসচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম, সদস্যসচিব আব্দুল্লাহ আল নোমান এবং সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক সভাপতি রাজিব হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ