শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

চোর সন্দেহে আটক যুবকের পুলিশ ফাঁড়িতে মৃত্যু, দায়িত্বরত এসআই গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ৭২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চুরির অভিযোগে পুলিশ ফাঁড়িতে চারদিন আটকে রাখা আবদুল্লাহ (২৭) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, চোর সন্দেহে প্রথমে গ্রামবাসী এবং পরে ফাঁড়িতে পুলিশের অমানবিক নির্যাতনে ওই যুবকের মৃত্যু হয়।

এ ঘটনায় সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিকেলে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আবদুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের আবুল মিয়ার ছেলে। গতকাল রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, ১৭ সেপ্টেম্বর সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে এক বাড়িতে টাকা চুরির অভিযোগ ওঠে। এর সূত্র ধরে ২৩ সেপ্টেম্বর সকালে সলিমগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ড থেকে মাস্ক পরিহিত অবস্থায় আবদুল্লাহকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় কয়েকজন আবদুল্লাহকে মারধর করে বাড়িতে নিয়ে যান এবং সেখানে নির্যাতন চালান। পরে গুরুতর আহত অবস্থায় আবদুল্লাহকে সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।

পরিবার ও স্থানীয় লোকজনের অভিযোগ, ফাঁড়িতে নেওয়ার পরও আবদুল্লাহর ওপর নির্যাতন চলতে থাকে। ভুক্তভোগী যুবকের পরিবারের দাবি, ফাঁড়িতে আবদুল্লাহর হাতের নখ উপড়ে ফেলা হয়, কপালের চামড়া ছিলে ফেলা হয়।

জানা যায়, আবদুল্লাহকে চার দিন ফাঁড়িতে আটকে রাখা হয় এবং বিভিন্ন এলাকায় তাঁকে নিয়ে অভিযান চালানো হয়। এসব অভিযানে বাবু ওরফে রাব্বি ও মাসুদ রানা নামের দুজনকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হলেও আবদুল্লাহকে ফাঁড়িতেই আটকে রাখা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রোববার প্রথমে তাকে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আব্দুল্লাহর মৃত্যু হয়।

যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আজ দুপুরে সলিমগঞ্জ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয় লোকজন। উত্তেজনা বাড়তে থাকায় একপর্যায়ে প্রশাসন ফাঁড়িটি বন্ধ করে দেয় এবং সেখানে সেনা মোতায়েন করে।

আবদুল্লাহর ছোট ভাই সাকিল মিয়া বাদী হয়ে আজ নবীনগর থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মহিউদ্দিন, মোহাম্মদ তবি মিয়া, আলামিন, আয়নাল হকসহ চারজনের নাম উল্লেখ করে আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা সম্মিলিতভাবে আবদুল্লাহকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেন।

এ বিষয়ে নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, ‘সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমাকে ও আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে যুবককে ফাঁড়িতে আটকে রাখে। এ ঘটনায় নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। পুলিশ ফাঁড়ির ইনচার্জকে গ্রেপ্তার করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। আমাদের পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ