শিরোনাম
রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

চাল নিতে আসা দিনমজুরকে ইউএনওর লাঠিপেটা, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

‎নেত্রকোনার আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়ন পরিষদের ভেতরে এক দিনমজুরকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমার বিরুদ্ধে।

মঙ্গলবার (১২ আগস্ট) ঘটনাটির ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায় আটপাড়ার ইউএনও রুয়েল সাংমা একটি লাঠি দিয়ে বেধড়ক মারধর করছেন এক কিশোরকে। একপর্যায়ে তিনি ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যান।

সেখানে থাকা অন্য সরকারি কর্মকর্তারাও তাকে আটকে রাখতে পারেননি, তিনি কারো কথা না শুনে পিঠিয়ে আহত করেন কিশোরকে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ভিজিএফ চাল বিতরণের সময় বিষ্ণুপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে দুর্জয় ভিড়ের মধ্যে চাল নিতে গেলে ইউএনওর সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনা কেন্দ্র করে ইউএনও আনসারের লাঠি নিয়ে জনসম্মুখেই দুর্জয়কে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে সকলেই আতঙ্কিত হয়ে পড়ে। উপস্থিত সকলে অনুরোধ করলেও শোনেননি ইউএনও। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

‎দুর্জয়ের চাচি হেপী আক্তার বলেন, আমি নিজ চোখে দেখেছি উনি পেটাচ্ছেন। আমি মাপ চেয়েছি, কিন্তু তিনি কোনো কথা শোনেননি।

এ ঘটনায় ভুক্তভোগী গত ৭ আগস্ট জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। পরে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ