শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

চালের বস্তায় শেখ হাসিনার নাম, উদ্বোধন না করেই ফিরলেন ক্ষুদ্ধ ইউএনও

ডেস্ক রিপোর্ট / ৩৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম লেখা থাকায় এবং বিতরণ কার্যক্রমে অব্যবস্থাপনা দেখা দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী অনুষ্ঠান উদ্বোধন না করেই স্থান ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের ৬০ জন হতদরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণের কথা ছিল। এ সময় ইউএনও রাজীব চৌধুরী ছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিতরণের সময় কিছু বস্তায় শেখ হাসিনার নাম লেখা দেখা যায়। এ ঘটনায় ইউএনও ক্ষুব্ধ হয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন না করেই ফিরে যান।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, ইউএনও স্যার চাল বিতরণ উদ্বোধন করতে এসেছিলেন। তবে শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় তিনি বিরক্ত হয়ে চলে যান। প্রায় এক বছর আগে বিতরণ হওয়া কিছু পুরোনো বস্তায় নাম থাকতে পারে, কিন্তু এটি তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। মূলত শৃঙ্খলা ভঙ্গ হওয়ার কারণেই স্যার ক্ষুব্ধ হয়েছেন।

অন্যদিকে ইউএনও রাজীব চৌধুরী বলেন, চাল বিতরণের অব্যবস্থাপনা দেখে আমি ফিরে আসি। সাবেক প্রধানমন্ত্রীর নাম কোনো বস্তায় ছিল কিনা তা আমার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখার জন্য ইউনিয়ন চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ