শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

চাকসু নির্বাচন; মুখোমুখি অবস্থানে ছাত্রদল-শিবির, বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল থেকেই শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে সারিবদ্ধভাবে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। তবে নির্বাচনের দিনে সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর রেলগেট এলাকার রফিক ছাত্রাবাসের সামনে প্রায় শতাধিক বহিরাগত ছাত্রদল ও যুবদলের স্থানীয় নেতাকর্মীরা জড়ো হয়েছেন। এ ঘটনার পর বুধবার (১৫ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বহিরাগতদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সমাজতত্ত্ব বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী প্রতীক সিকদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কিন্তু বহিরাগতদের অবস্থান ও শোডাউন শিক্ষার্থীদের মাঝে শঙ্কার সৃষ্টি করছে। আমরা চাই না বাইরের কেউ আমাদের নির্বাচনে প্রভাব বিস্তার করুক। কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করতে হবে।’

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বুধবার রাতে ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষের সদস্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে অবস্থান নিয়েছে গেটের দুই পাশে। কেউ আবার মোবাইল ফোনে যোগাযোগ করছেন নিজেদের অবস্থান শক্ত রাখার জন্য।

এর আগে দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে অংশ নিয়েছে ১৩ প্যানেল; ২৩২ পদে মোট প্রার্থী ৯০৮ জন।

জানা গেছে, ভোটারদের কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ভোট দিতে হবে। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৬টি ও হল সংসদের ১৪টি পদে ভোট দিতে সময় নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ মিনিট। ফলে একজন শিক্ষার্থীকে গড়ে প্রতি ২০ সেকেন্ডে একটি করে ভোট দিতে হবে। তবে ভোটাররা পর্যাপ্ত সময় নিয়ে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এ নির্বাচনের ভোট হয়েছে ব্যালট পেপারে। গণনা চলছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। এ পদ্ধতিতে ভোটাররা বৃত্ত পূরণ করে ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। অন্যদিকে ১৪টি হল ও একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন। তাদের মধ্যে নারী মাত্র ৪৭ জন। প্রতিটি হলে রয়েছে ১৪টি করে পদ। নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৮ জন। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে ওএমআর পদ্ধতিতে গণনা শুরু হয়েছে। হল সংসদের ফল ভোটকেন্দ্রেই ঘোষণা করা হবে। আর কেন্দ্রীয় সংসদের ফল ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ