শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

চাঁদা দাবি করা হয় ১ কোটি, ১০ লাখ নেওয়ার পর আটকে গেলেন সমন্বয়কসহ ৫

ডেস্ক রিপোর্ট / ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

রাজধানীর গুলশানে সংরক্ষিত আসনের সাবেক এক সংসদ সদস্যের কাছে সমন্বয়ক পরিচয়ে ১ কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়কসহ ৫ জন। পরে ১০ লাখ টাকা দেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। গ্রেপ্তারকৃতদের বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, ‘‘গ্রেপ্তারকৃতরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তারা ১ কোটি টাকা চাঁদা দাবি করে এবং তার প্রেক্ষিতে ১০ লাখ টাকা দেওয়া হয়। পরে আরেকদফায় নিতে গেলে হাতেনাতে আটক করা হয় তাদের।’’

জানা যায়, গ্রেপ্তারকৃতদের একজন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ; তিনি সম্মিলিত বেসকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক এবং গুলশান এলাকায় অবস্থিত একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চাঁদা দাবিকৃত গুলশানের ওই সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য হলো শাম্মী আহমেদ। পুলিশ জানায়, আটককৃত ওই শিক্ষার্থীরা রাত ৮টার দিকে দ্বিতীয় দফায় ওই বাসায় স্বর্ণালংকার আনতে যায়। সে সময় বাড়ির লোকজন পুলিশকে জানালে রিয়াদসহ পাঁচজনকে আটক করা হয়। পুলিশের ভাষ্য, ঘটনাটি তদন্ত হচ্ছে। আটক হওয়া সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ