শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

চাঁদাবাজি থামান, খেতে না পেলে আমরা দেবো: আমির জামায়াত

ডেস্ক নিউজ / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

দেশে প্রতিদিন চাঁদাবাজি চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামি বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। তিনি চাঁদাবাজদের উদ্দেশে বলেন, দয়া করে এগুলো থামান। আপনারা যদি খেতে না পান, আমাদের বলুন, আমরা খাবারের ব্যবস্থা করে দেবো।

শনিবার (২২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের গণ জামায়াতে তিনি এসব কথা বলেন।

এসময় জামায়াতের আমির বলেন, দুর্নীতি দুঃশাসন করে কেউ টিকে থাকতে পারেনা। অতীতে সোনার বাংলা কায়েম করেতে গিয়ে শোষণ করা হয়েছে। এমন রাজনীতি করা যাবেনা, যাতে ফ্যাসিবাদের মতো দেশ ছেড়ে পালাতে হয়।

তিনি বলেন, দুঃশাসন থেকে জাতি মুক্তি চায়, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।

দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভায় তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে অনেক কিছু ঘটে গেছে। দফায় দফায় রক্তের বন্যায় ভেসে গেছে, এই ৫৪ বছরে অনেক দলের শাসন দেখেছি, অনেক আদর্শের কথা শুনেছি।

এদিকে দীর্ঘদিন পর এই জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বাসিত ছিলো নেতাকর্মীরা। জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিনের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন, মাও. এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল, কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রেজাউল করিম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সেক্রেটারি ঢাকা মহানগর উত্তর, আতিকুর রহমান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রমিক কল্যাণ ফেডারেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ