শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

চাঁদাবাজির অভিযোগ সাবেক যুবদল নেতাকে পুলিশে দিলেন বিএনপির নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর আলমকে (৩৫) পুলিশের কাছে তুলে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে শ্রীপুরের বৃন্দাবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম শ্রীপুরের মুলাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে গত ২২ ফেব্রুয়ারি দল থেকে বহিষ্কার করা হয়।

স্থানীয় ও বিএনপির দলীয় কয়েকটি সূত্র জানিয়েছে, ২২ ফেব্রুয়ারি নিজের সশস্ত্র বাহিনী নিয়ে দলীয় প্রভাব খাঁটিয়ে শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ সড়ক লাগোয়া এমসি বাজার দখলের চেষ্টা করেন জাহাঙ্গীর আলম। এ সময় তিনিসহ তার পক্ষের সবাই গামছা দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন এবং প্রত্যেকের হাতেই ছিল দেশি অস্ত্র। তারা এমসি বাজার ও আশপাশের এলাকায় অস্ত্র উচিয়ে মহড়া করে ব্যবসায়ীদের চাঁদা দেয়ার নির্দেশ দেন। তখন ওই ঘটনার ভিডিও ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে। পরে জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের নোটিশ দেয়া হয়। ২৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করা হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম বলেন, ‘জাহাঙ্গীর আবার এলাকায় ফিরে অপরাধমূলক কর্মকাণ্ড করছিলেন। আমরা খবর পেয়ে তাকে আটক করে পুলিশে দিয়েছি।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আবদুল বারিক বলেন, ‘জাহাঙ্গীর ২৫ ফেব্রুয়ারি দায়ের করা দুটি মামলার আসামি। এর মধ্যে একটি মামলায় তিনি জামিনে আছেন। অপর মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া খোঁজ নিয়ে জানতে পেরেছি, তিনি মোট সাতটি মামলার এজাহারনামীয় আসামি। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ