শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

ঘোষিত হলো তরুণ কলাম লেখক ফোরামের ২০২৫-২৬ কেন্দ্রীয় পর্ষদ

আসাদুল্লাহ আল গালিব, জাককানইবি প্রতিনিধি / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২০ জন সদস্য নিয়ে গঠিত এ কমিটি রোববার (৫ অক্টোবর ২০২৫) সংগঠনের উপদেষ্টা ফয়সাল আহাম্মদ ও মাহদী হাসান মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ সেপ্টেম্বর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। যেখানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ সজীব প্রধানকে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

নতুন সভাপতি ও সম্পাদক সেই নির্দেশনা অনুযায়ী মাত্র ৬ কার্যদিবসের মধ্যেই প্রস্তাবিত কমিটি উপদেষ্টা পর্ষদের কাছে জমা দেন, যা অনুমোদন সাপেক্ষে রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনের সাবেক দপ্তর সম্পাদক রুখসানা খাতুন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মো. রুহুল আমিন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাকিবুল ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) এবং সহ-সাংগঠনিক সম্পাদক আবু ছাকিব মো. নাজমুল হক (জাতীয় বিশ্ববিদ্যালয়)।

অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন অর্থ সম্পাদক: মোহাম্মদ রাজীব (কুমিল্লা বিশ্ববিদ্যালয়), উপ-অর্থ সম্পাদক: নুরুন্নবী সোহান (পবিপ্রবি), দপ্তর সম্পাদক: সাইশা সুলতানা সাদিয়া (ঢাকা বিশ্ববিদ্যালয়), উপ-দপ্তর সম্পাদক: আলমগীর হোসেন (নজরুল বিশ্ববিদ্যালয়), আইন বিষয়ক সম্পাদক: মিরাজ আলী (ঢাকা বিশ্ববিদ্যালয়), প্রশিক্ষণ সম্পাদক: রাকিব হাসান নীল (ঢাকা কলেজ), সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক: ইমরান লস্কর (রাজশাহী বিশ্ববিদ্যালয়), প্রচার সম্পাদক: ইমন হাওলাদার (ঢাকা কলেজ), উপ-প্রচার সম্পাদক: মায়িশা ফাহমিদা ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মেসবাহ উদ্দিন মিহির (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)।

কেন্দ্রীয় সম্পাদকীয় পর্ষদে স্থান পেয়েছেন জুবায়েদ মোস্তফা (গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সেজুঁতি দাস মুমু (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), বুশরা আমিন (ইডেন মহিলা কলেজ) এবং নাদিয়া আফরোজ (কুমিল্লা বিশ্ববিদ্যালয়)।

সংগঠনের সভাপতি মুহাম্মদ সজীব প্রধান বলেন, “তরুণ লেখকদের মেধা বিকাশ, চিন্তা বিনিময় এবং দায়িত্বশীল লেখনীর চর্চা এগিয়ে নিতে নতুন কমিটি নিরলসভাবে কাজ করবে।”

সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বলেন, “দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তরুণ লেখকদের যুক্ত করে লেখালেখিকে ইতিবাচক আন্দোলনে রূপ দিতে আমরা কাজ করব।”

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ জুলাই ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্য নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। সংগঠনটি তরুণ লেখকদের পরামর্শ, পত্রিকায় লেখালেখির সুযোগ সৃষ্টি, সেমিনার, কর্মশালা ও সাহিত্যভিত্তিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সৃজনশীল লেখালেখি চর্চায় কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনটির কার্যক্রম রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ