শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

ঘুষ ছাড়া ফাইল নড়ে না কাউনিয়ার মীরবাগ কুর্শা ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে জমির খাজনা কমিয়ে দেওয়াসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রবিবার (৯ নভেম্বর) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল।

অভিযুক্ত কর্মকর্তা মিজানুর রহমান বর্তমানে উপজেলার মীরবাগ কুর্শা ইউনিয়ন ভূমি অফিসে সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শিবু মৌজার জে.এল. নং ৬০, আর.এস. খতিয়ান নং ৭০৫ এর দাগ ৭০৮৮ এর শ্রেণী ‘বাড়ি’। উক্ত জমির ভূমি উন্নয়ন কর সমন্বয় করতে গেলে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিজানুর রহমান সমন্বয় বাবদ ৫,০০০ টাকা দাবি করেন। পরে ভুক্তভোগী ৩,০০০ টাকা প্রদান করলে তিনি মাত্র ১,০৬১ টাকার খাজনার রশিদ দেন।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী আশরাফুল ইসলাম বলেন, “জমির খারিজ, নামজারি, খাজনা প্রদান কিংবা রেকর্ড সংশোধন—যে কাজই হোক, টাকা ছাড়া এই অফিসে কোনো ফাইল এগোয় না। ইউনিয়ন ভূমি অফিস এখন ঘুষ বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়েছে। সেবা পেতে হলে সহকারী ভূমি কর্মকর্তাকে ঘুষ দিতে হয়, তার অফিসে রয়েছে দালালচক্র যারা জোরপূর্বক টাকা আদায় করে।”

নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন সেবাগ্রহীতা অভিযোগ করে বলেন, কুর্শা ইউনিয়ন ভূমি অফিসে মৌখিকভাবে এক রকম খাজনা নির্ধারণ করা হয়, কিন্তু রসিদে উল্লেখ থাকে অল্প পরিমাণ টাকা। বাকি টাকা ব্যক্তিগতভাবে নিয়ে নিচ্ছেন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান।

ভুক্তভোগী কবির হোসেন জানান, “ভূমি কর্মকর্তা মিজানুর রহমান আমার কাছে খাজনা বাবদ ৫,০০০ টাকা দাবি করেন। আমি ৩,০০০ টাকা দেওয়ার পর তিনি আমাকে ১,০৬১ টাকার রশিদ দেন। বাকি টাকার কথা বললে তিনি বিষয়টি এড়িয়ে যান।”

এ বিষয়ে অভিযুক্ত সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন,

“এ বিষয়ে আমি কিছু বলবো না। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তাদের সঙ্গে কথা বলুন।”

অভিযোগের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ