শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ইউনিয়ন জামায়াতের সভাপতিসহ গ্রেপ্তার ১৪

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

কুড়িগ্রামের চিলমারীর নয়ারহাটে বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে এক ইউপি সদস্য ও জামায়াতের ইউনিয়ন সভাপতি সানোয়ার হোসেন সহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢুষমারা থানা পুলিশ।

রবিবার (৩ আগষ্ট) মধ্যরাতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন ঢুষমারা থানার ওসি মতিয়ার রহমান।

গ্রেপ্তাররা হলেন, নয়ারহাট ইউনিয়নের জামায়াতের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসেন (২৮), মোঃ আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আঃ মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০),মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭), ও সুমন (২৬)। সকলেই ঢুষমারা থানার বাসিন্দা।

পুলিশ জানায়, গতরাতে নয়ারহাট ইউনিয়নের দক্ষিন খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়ির একটি ঘরে জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে। এসময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করে।

ওসি মতিয়ার রহমান জানান, গ্রেপ্তার আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ সুপার স্যারের নির্দেশনায় মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধ বিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

চিলমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি ফজলুল হক মিঠুন বলেন, কেই খারাপ কিছু করলে আমরা নতুন মানুষ সেট করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ