শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে একাধিক ডাকাতির মামলার আসামী আন্ত:জেলা ডাকাতদলের সদস্য বাবু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ

ডেস্ক নিউজ / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একাধিক ডাকাতির মামলার আসামী আন্ত:জেলা ডাকাতদলের সদস্য বাবু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার আদালতের মাধম্যে তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানা সুত্রে জানান গেছে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, পরিদর্শক ইকবাল পাশা, বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: লাইছু ও থানার এসআই তাহসিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার শাখাহার ইউনিয়নের আলীগ্রামের নিজ বাড়ীতে আাত্নগোপনে থাকা বাবু মিয়াকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় তার বিরুদ্ধে গাইবান্ধা, দিনাজপুর, জয়পুর হাট জেলা সহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান বাবু ডাকাত একজন আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে একমাত্র গোবিন্দগঞ্জ থানাতেই দায়ের হওয়া ৭টি ডাকাতি সহ বিভিন্ন মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ছাড়াও একটি মাদক মামলায় সে সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তাকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ