শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

গত দেড় দশকে সংঘটিত গুমের ঘটনাগুলোর নিরপেক্ষ ও কার্যকর তদন্তে জাতিসংঘের যেকোনো ধরনের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, আমি চাই, জাতিসংঘ আমাদের চলমান তদন্ত প্রক্রিয়ায় সম্পৃক্ত হোক। এতে তদন্ত প্রক্রিয়াটি আরও শক্তিশালী হবে।

সোমবার (১৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের গুম বা নিখোঁজ বিষয়ক ওয়ার্কিং গ্রুপ (ডব্লিউজিআইডি)-এর ভাইস-চেয়ারপারসন গ্রাজিনা বারানোস্কা এবং সদস্য আনা লোরেনা ডেলগাদিয়ো পেরেজ তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতে জাতিসংঘ কর্মকর্তারা গুম প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন, বিশেষ করে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদ (আইসিপিপিইডি)-এ বাংলাদেশের সংযুক্তি এবং গঠিত তদন্ত কমিশনের কার্যক্রমকে ইতিবাচক বলে উল্লেখ করেন। তারা বলেন, এ বিষয়ে আরও কাজ করার সুযোগ রয়েছে।

প্রধান উপদেষ্টা জানান, সরকার তদন্ত কমিশনের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়াচ্ছে।

তিনি বলেন, তাদের নানা হুমকি সত্ত্বেও কমিশন গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে। সর্বশেষ প্রতিবেদনে আমি প্রস্তাব করেছি, দর্শনার্থীদের জন্য একটি ‘ভয়ের জাদুঘর’ প্রতিষ্ঠা করা উচিত। এ কাজে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, ১৩ বছর পর জাতিসংঘের একটি দলকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই আপনারা তদন্ত কমিশনের পাশে থাকুন, দিকনির্দেশনা দিন ও শক্তি জোগান।

জবাবে গ্রাজিনা বারানোস্কা জানান, ২০১৩ সাল থেকে বাংলাদেশে গুম ইস্যুতে কাজ করার চেষ্টা করছে জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপ। তদন্ত কমিশন গঠনের উদ্যোগের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি।

কার্যক্রম আপনার সরকারের একটি বড় প্রতিশ্রুতি। এটি আমাদের জন্যও একটি সম্মান।

তিনি জানান, ঢাকার বাইরে গিয়ে তারা ভুক্তভোগী, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ