শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ১ নং প্লাটফর্মে ইঞ্জিনসহ ওই ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকার কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর জংশনে প্রবেশ করার সময় পয়েন্টের ভুলের কারণে ব্রডগেজ লাইনে ট্রেনের ইঞ্জিন আর কোচ লাইনচ্যুত হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরউজ্জামান বলেন, ইঞ্জিনসহ দুই-তিনটা কোচ লাইনচ্যুত হয়েছে। বর্তমানে এ জংশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও শিববাড়ি-রাজবাড়ি সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ