শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

গাজায় স্থল অভিযানে নিহত ৪৩০ ইসরায়েলি সেনা

ডেস্ক রিপোর্ট / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজা উপত্যকার দক্ষিণে সংঘর্ষে রোববার (১৫ জুন) সকাল ৯টায় এক সেনা নিহত হয়েছেন। নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) নোম শেমেশ (২১), যিনি জেরুজালেমের বাসিন্দা এবং কফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নের স্কোয়াড কমান্ডার ছিলেন।

সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, খানের ইউনিসে রকেট চালিত গ্রেনেড (আরপিজি) হামলায় তিনি নিহত হন। একই ঘটনায় আরেকজন সেনা আহত হয়েছেন।শেমেশের মৃত্যুর মধ্য দিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান ও সীমান্তবর্তী এলাকায় সামরিক অভিযানে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩০ জনে। নিহতদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা ও তিনজন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেসামরিক ঠিকাদারও রয়েছেন। প্রায় এক সপ্তাহ আগে একই এলাকায় আরও চারজন আইডিএফ সেনা নিহত হয়েছিলেন। খবর টাইমস অব ইসরায়েলের।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে আক্রমণ চালানোর পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। সেই হামলায় প্রায় ১,২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছিল। গাজায় শাসকগোষ্ঠীর হাতে এখনও ৫৩ জন জিম্মি রয়েছে- এর মধ্যে আইডিএফ নিশ্চিত করেছে যে অন্তত ৩৩ জন মারা গেছেন, ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে এবং আরও তিনজনের অবস্থা নিয়ে গভীর শঙ্কা রয়েছে।

শনিবার আইডিএফ জানায়, ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা শুরু হওয়ার পর গাজা যুদ্ধকে এখন দ্বিতীয় অগ্রাধিকারের লড়াই হিসেবে ধরা হচ্ছে। ইসরায়েল এসব স্থাপনাকে অস্তিত্বের জন্য হুমকি বলে বর্ণনা করছে। এরই মধ্যে ইরান ইসরায়েলের মূলভূখণ্ডে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যাতে অন্তত ১০ জন নিহত এবং উত্তর ও মধ্যাঞ্চলে ২০০ জনের বেশি আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ