শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

গাজায় দৈনিক ৬০০ ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতির সিদ্ধান্ত ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক / ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ইসরায়েলের আর্মি রেডিওর এক প্রতিবেদন অনুযায়ী , ইসরায়েল সরকার গাজায় দৈনিক ৬০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।

এই উদ্যোগের আওতায় জাতিসংঘ, স্বীকৃত আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি খাতের মাধ্যমে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম, আশ্রয়কেন্দ্রের উপকরণ, জ্বালানি এবং রান্নার গ্যাস সরবরাহ করা হবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, সালাহ আল-দিন এবং আল-রশিদ সড়ক ব্যবহার করে গাজা উপত্যকার দক্ষিণ থেকে উত্তরাঞ্চলে ত্রাণবাহী ট্রাকগুলো চলাচল করবে। শুধুতাই নয়, যুদ্ধের কারণে যারা গাজা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন, সেই ফিলিস্তিনি বাসিন্দাদের রাফাহ ক্রসিং দিয়ে নিজেদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হবে। মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধনের পরই এই প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হবে। এটি কার্যকর হলে ২০২৩ সালের ৭ই অক্টোবরের পর প্রথমবারের মতো মিশর হয়ে গাজা ত্যাগ করা বাসিন্দারা নিজ ভূখণ্ডে ফিরতে পারবেন।

পাশাপাশি, ২০২৫ সালের জানুয়ারি মাসের চুক্তি অনুযায়ী, গাজার বাসিন্দাদের রাফাহ ক্রসিং ব্যবহার করে মিশরে যাওয়ার সুযোগও থাকছে। তবে এক্ষেত্রে ইসরায়েলি অনুমোদন এবং ইউরোপীয় ইউনিয়ন মিশনের তত্ত্বাবধান ও পরিদর্শন বাধ্যতামূলক থাকবে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ছেড়ে মিশরে যেতে ইচ্ছুক মানুষের সংখ্যার উপর কোনো সীমাবদ্ধতা আরোপ করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ