শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

গাজায় আরও ২৬ ফিলিস্তিনের মৃত্যু, জাতিসংঘের ছয়টি স্কুল বন্ধ করল ইসরাইল

ডেস্ক নিউজ / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত ছয়টি স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে ইসরাইল। মঙ্গলবার (৮ এপ্রিল) ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এদিকে, গাজায় ইসরাইলের হামলায় আরও ২৬ জন নিহত হয়েছেন।

ইউএনআরডব্লিউএ কর্মকর্তা ফিলিপ লাজ্জারিনি সামাজিকমাধ্যম এক্সে জানান, মঙ্গলবার সকালে, ইসরাইলি নিরাপত্তা বাহিনী এবং ইসরাইলের অন্যান্য কর্মকর্তারা পূর্ব জেরুজালেমের ছয়টি ইউএনআরডব্লিউএ স্কুলে জোরপূর্বক প্রবেশ করেন। তারা ৩০ দিনের মধ্যে স্কুলগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছেন।’

লাজ্জারিনি বলেন, এই নির্দেশের মাধ্যমে প্রায় ৮০০ ছেলে-মেয়ে সরাসরি প্রভাবিত হবে এবং এই বছর তাদের স্কুল শেষ করতে না পারার আশংকাও রয়েছে।

এদিকে এক বিবৃতিতে, জেরুজালেম গভর্নরেট এই তথ্য নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, ইসরাইলি বাহিনী পূর্ব জেরুজালেমের জাতিসংঘের শরণার্থী সংস্থা পরিচালিত স্কুলগুলোতে আসেন এবং ৮ মে থেকে স্কুল বন্ধ রাখার জন্য একটি সামরিক আদেশ জারি করেন।

এই আদেশ অনুসারে, ৮ মের পর অধ্যক্ষ, শিক্ষক এবং অন্যান্য কর্মীসহ কাউকে স্কুল ভবনে প্রবেশ করতে দেয়া হবে না।

এই আদেশ লঙ্ঘন করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে বলেও আদেশে বলা হয়েছে।

এ বিষয়ে ইসরাইল স্কুল খোলার লাইসেন্স না থাকার কারণ উল্লেখ করেছে এবং কতদিন স্কুলটি বন্ধ থাকবে তা নির্দিষ্ট করেনি।

এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ২৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর থেকে বুধবার ভোর পর্যন্ত চালানো হামলায় ২৬ জন নিহত হন।

এ নিয়ে গাজা যুদ্ধ শুরুর সময় থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় কমপক্ষে ৫০ হাজার ৮১০ ফিলিস্তিনি নিহত এবং এক লাখেরও বেশি আহত হয়েছেন বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ