শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

গাইবান্ধা পলাশবাড়ীর ১৭টি সহ জেলার ৫২ ইট ভাটা মালিকের বিরুদ্ধে মামলা!

ডেস্ক নিউজ / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় অবৈধ ভাবে পরিচালনা করার দায়ে ৫২টি ইট ভাটা প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

এর মধ্যে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় ১৭টি, সাদুল্লাপুর উপজেলায় ৯টি, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলায় ৪টি এবং সাঘাটা উপজেলায় ১টি ইটভাটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

৪ মার্চ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় অফিস প্রধান ও উপপরিচালক (পদার্থ) মুবিন-উল-ইসলাম।

তিনি বলেন, গত ফেব্রুয়ারি মাসে গাইবান্ধার ছয়টি উপজেলায় বিভিন্ন সময়ে বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গুণগত মান পরীক্ষণ সাপেক্ষে বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ/নবায়ন সাপেক্ষে ইট উৎপাদনের নির্দেশনা প্রদান করা হয়।

এরপরও যে-সব ইটভাটা লাইসেন্স গ্রহণ/নবায়ন প্রক্রিয়া না করেই উৎপাদন চালু রেখেছিল তাদের বিরুদ্ধে বিএসটিআই আইন ২০১৮-এর ২১ ধারা মোতাবেক গাইবান্ধা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বরাবর নিয়মিত মামলা দায়ের করা হয়।

অভিযানগুলোতে অন্যান্যের মধ্যে বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী মো. জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) প্রকৌশলী মো. তাওহীদ আল আমিন উপস্থিত ছিলেন।

জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান উপপরিচালক মুবিন-উল-ইসলাম।

এদিকে সারা দেশের সব অবৈধ ইটভাটা চার সপ্তাহের মধ্যে গুঁড়িয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সব বিভাগীয় কমিশনার ও ডিসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতের আদেশ বাস্তবায়ন করে আগামী ১৭ মার্চ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গত মাসের ২৪ ফেব্রুয়ারি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ