শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

গাইবান্ধায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে নিজঘর থেকে আন্না আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে সর্বানন্দ ইউনিয়নের তালুকবাজিত গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আন্না আক্তার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রূপচান আলীর মেয়ে। এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আন্না আক্তারের সঙ্গে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুকবাজিত গ্রামের আহম্মদ আলীর ছেলে লাল বাবুর বিয়ে হয় ১৫ বছর আগে। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। লাল বাবু সৌদি আরবে থাকেন। তিন মাস আগে ছুটিতে বাড়ি আসেন লাল বাবু। বাড়িতে আসার পর অন্য এক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন লাল বাবু। এ নিয়ে পরিবারে তাদের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ হতো। এরই একপর্যায়ে সোমবার রাত ১০টার দিকে আন্না আক্তারকে তার নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় দুই মেয়ে। তাদের কান্নাকাটিতে আশপাশের লোকজন ছুটে এসে আন্নার মরদেহ ঝুলতে দেখে সুন্দরগঞ্জ থানায় খবর দেয়। সকালে মরদেহ উদ্ধারের সময় স্বামী ও শ্বশুরবাড়ির কাউকে পাওয়া যায়নি।

এ ঘটনায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ