শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

গাইবান্ধার সাদুল্লাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় হাসান মিয়া (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর আখড়াপাড়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাসান মিয়া ওই গ্রামের আল-আমিন মিয়ার ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

স্বজনরা জানায়, হাসান মিয়া আগে পেশায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। ঢাকায় এ কাজ করা অবস্থায় শারীরিক অসুস্থ হয়ে ৭ মাস আগে বাড়ি ফিরেন। এর দুই মাস পর বিয়ে করেন। এ বিয়ের তিন সপ্তাহ পরেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন হাসান আলী। এ অবস্থায় তাকে তালাক দিয়ে চলে যান স্ত্রী। তখন থেকে আরও অসুস্থ হন হাসান আলী। এরই একপর্যায়ে শনিবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে পরিবারের অজান্তে ঘরের তীরের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন হাসান আলীর আত্মহত্যার ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

সাদুল্লাপুর থানার উপপুলিশ পরিদর্শন (এসআই) সুকুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাসান আলী নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ