শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

গাইবান্ধার ফুলছড়িতে আওয়ামী মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা জয় গ্রেপ্তার

ডেস্ক নিউজ / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রুহুল আমিন মুসলিম জয়কে গ্রেপ্তার করেছে ফুলছড়ি থানা পুলিশ। আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ফুলছড়ি উপজেলার কালির বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার ফজলুপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অফিস ভাঙচুরের ঘটনায় করা মামলায় জয়কে গ্রেফতার করা হয়েছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “ যারা বিভিন্ন অপরাধে অভিযুক্ত চলমান বিশেষ অভিযানে তাদের আইনের আওতায় আনা হচ্ছে।

রুহুল আমিন মুসলিম জয় উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় সাবেক ইউপি সদস্য মরহুম শাহ আলম ও সদ্য সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগমের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ