শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ী‌তে পুকুরে বিষ, দুই লাখ টাকার মাছ নিধন

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পল্লীতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে পুকুর মালিকের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউ‌নিয়‌নের বুজরুক বিষ্ণপুর গ্রা‌মে এ ঘটনা ঘটে। ওই গ্রা‌মের মৃত মহির উদ্দীন বাবুর ছেলে এন্তাজুল পৈত্রিক এক বিঘার একটি পুকুরে নিয়মিত মাছ চাষ করে পরিরারসহ জীবিকা নির্বাহ ক‌রে থা‌কেন।

আজ শুক্রবার সকালে লোকমুখে খবর পেয়ে পুকুরে এসে দেখতে পান মরা মাছ দিয়ে পুকুর ছেয়ে গেছে। এতে তার প্রায় ৪০/৫০ মন বি‌ভিন্ন প্রজা‌তির মাছ ক্ষ‌তি সা‌ধিত হয়। বর্তমানে পরিবারের জীবন- জীবিকা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এসময় কান্নায় ভেঙে পড়েন এন্তাজুলের স্ত্রী আলেয়া বেগম।

তার দাবি তাদের ভাগী- শরীকের লোকজন পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ গুলো মেরে ফেলেছেন। পুকুর পাড়ে একটি বিষাক্ত গ্যাস ট্যাবলেট এর বোতলও পড়েছিল। পুকুরে বিষ প্রয়োগে তার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রাহেদুল ইসলাম বাবু বলেন, এ ক্ষতিগ্রস্ত মাছ চাষীকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ