শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বালতির পানিতে পড়ে সালমান ফারসি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সালমান ফারসি ওই গ্রামের মানিক মিয়ার ছেলে।

স্বজনরা জানায়, সকালের দিকে বাড়ির উঠানে পানিভর্তি একটি বালতি ছিল। এর পাশে খেলছিল সালমান ফারসি। এরই মধ্যে বাড়ির লোকজনের অজান্তে হঠাৎ করে সে বালতির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর টের পেয়ে সালমানকে উদ্ধার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহোদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজাদুল ইসলাম বলেন, ওইস্থানে পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনা লোকমুখে শুনেছি। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ