শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

ডেস্ক নিউজ / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশ বছর বয়সি চতুর্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী ডিপটি ফকিরকে (৬০) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নির্যাতিত ওই মেয়ের বাবা গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে ওই গ্রামের মকবুল হোসেনের মেয়ে প্রকৃতির ডাকে সারা দিতে বাড়ীর পাশে টয়লেটে যায়। টয়লেট সেরে ফেরার পথে একই গ্রামের মৃত জয়না ফকিরের ছেলে ডিপটি ফকির ওই শিশুর মুখ চেপে ধরে পাশের খড়ের পালায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসার আগেই ডিপটি ফকির সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতা মেয়েটির বাবা মকবুল হোসেন ডিপটি ফকিরের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ডিপটি ফকিরকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার ভোরে উপজেলার নাকাইহাট ইউনিয়নের পশ্চিম পোগইল গ্রাম থেকে অভিযুক্ত ডিপটিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ