শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

গাইবান্ধায় ৪৩৪ বস্তা সার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

স্থানীয় রিপোর্ট / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সার ও কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় অনুমোদন ছাড়াই সার বিক্রয়, ও ক্রয় রসিদ না থাকায় ৪৩৪ বস্তা সার এবং ৬ হাজার ৯০০ কেজি সরকারি ধান বীজ জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।

এর আগে, মঙ্গলবার (১লা জুলাই) রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর বাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মো. আসাদুজ্জামান।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টা থেকে ২টা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর বাজারে মেসার্স মাসুদ এন্ড ব্রাদার্স, মেসার্স মদিনা ট্রেডার্স, গীতা সার ঘর, শ্রী অমরেন্দ্র নারায়ণ চাকী, মেসার্স জেনিন ট্রেডার্স, মেসার্স রুপালি সার ঘর, মেসার্স প্রধান কৃষি সম্ভারে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এসময় বিভিন্ন দোকানে অভিযানে চালিয়ে ৪৩৪ বস্তা সার ও ৬ হাজার ৯০০ কেজি সরকারি ধান বীজ জব্দ করা হয়। সেই সাথে অভিযুক্ত ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় কৃষকেরা বলছেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধভাবে সার মজুদ করে বেশি দামে বিক্রি এবং বীজে ভেজাল মিশিয়ে তা প্রান্তিক কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। যা কৃষি পণ্য উৎপাদনে ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

অভিযানে গাইবান্ধা অস্থায়ী সেনাক্যাম্পের মেজর মো. ইনজামামুল আলমের নেতৃত্বে ক্যাপ্টেন মো. ইকরামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাদিসুর রহমান, ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলমসহ সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ