শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

গাইবান্ধায় ২৩৭৪ সিমকার্ড জব্দ, হ্যাকার চক্রের ২ সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দুই হ্যাকার চক্রের সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে যৌথবাহিনীর দল। এসময় ২ হাজার ৩৭৪টি সিমকার্ড জব্দ করা হয়েছে। এর দায়ে ওহেদুল ইসলাম (৩৯) ও মামুন মিয়া (৩৭) নামে দুই হ্যাকারকে কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১১ জুন) গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওহেদুল ইসলাম ও মামুন মিয়াকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে, মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সেনা ক্যাপ্টেন রুবায়েত ইসলামের নেতৃত্বে হ্যাকার ওহেদুল ও মামুনের বাড়িতে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথবাহিনী। অভিযানে তাদের বাড়ি থেকে বিভিন্ন কোম্পানির ২ হাজার ৩৭৪টি সিমকার্ড, দুটি সিসি ক্যামেরা, একটি রাউটার, একটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন, ভাতাভোগীদের সিম কার্ডের পিন কোডের চারটি রেজিস্ট্রার ও নগদ ছয় লাখ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত ওহেদুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামের রমজান আলীর ছেলে ও মামুন মিয়া একই গ্রামের মধু মিয়ার ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকার বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধীসহ অন্যান্য সরকারি ভাতাভোগীদের মোবাইল ফোনের সিম কার্ড হ্যাক করে প্রতিমাসে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্তদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ