শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

গাইবান্ধায় ১৮৬ বোতল বিদেশি মদসহ ২ ভাই আটক

ডেস্ক নিউজ : / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চল থেকে ১৮৬ বোতল বিদেশি মদসহ ২ ভাইকে আটক করেছে পুলিশ। সোমবার (২ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি (চর) গ্রামের হাবিজার রহমানের ছেলে মালেক মিয়া (৩২) ও শওকত আলী (৪০)।

জানা যায়, জব্দ করা মাদকের মধ্যে ভারতীয় ব্র্যান্ড অফিসার চয়েস ও ম্যাকডাওয়েলসের মোট ১৮৬ বোতল মদ রয়েছে। সংবাদ সম্মেলন পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি চরে অভিযান চালায় পুলিশ। এ সময় উল্লিখিত মাদকসহ ২ ভাইকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ