শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

গাইবান্ধায় হ্যাকারের বাড়িতে অভিযান, ১০ হাজার সিমকার্ড, মোবাইল ও টাকা উদ্ধার

ডেস্ক নিউজ : / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক দুই হ্যাকার চক্রের বাড়িতে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনীর দল। এ সময় চিহ্নিত দুই হ্যাকারের বাড়ি থেকে বিপুল পরিমাণ সিমকার্ড, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ মে) সকালে গোবিন্দগঞ্জ থানা থেকে এ বিষয়টি জানানো হয়। এর আগে শুক্রবার (১৬ মে) গভীর রাত পর্যন্ত গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনীর একটি দল।

এ সময় অভিযুক্ত হ্যাকার জুয়েল মিয়ার বাড়ি থেকে ডেক্সটপ কম্পিউটার, মনিটর, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোন, বাটন ফোন, এয়ারটেল, বাংলালিংক ও গ্রামীণ সিম এবং নগদ টাকা জব্দ করা হয়।

এছাড়া হ্যাকার রনি মিয়ার বাড়িতে অভিযানকালে হার্ডডিস্ক, পেন ড্রাইভ, কম্পিউটার, মনিটর, প্রিন্টার, রাউটার, সিসি ক্যামেরা, ডায়রি, সিমকার্ড জব্দ করা হয়েছে। পৃথক দু’টি অভিযানে রনি মিয়া ও জুয়েল মিয়া বাড়িতে না থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানায় অভিযানিক দলটি।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল হোসেন বলেন, যৌথবাহিনীর অভিযানের পর একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ