শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

গাইবান্ধায় হাট ইজারাদারের আদায়কারকের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ : / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

গাইবান্ধায় নিখোঁজের দুদিন পর জহির উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের গোবিন্দপুর সুপারির ভিটা গ্রামের একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সোমবার (২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার। নিহত জহির উদ্দিন একই এলাকার মৃত সারাফ উদ্দিনের ছেলে। তিনি পেশায় হাট ইজারাদারের আদায়কারক ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত ৩০ মে রাতে তিনি বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরে রবিবার বিকেলে বাড়ির পাশের একটি কৃষিজমির পানিতে ভাসমান অবস্থায় জহির উদ্দিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, জহির উদ্দিন নামের এক ব্যক্তির মরদেহ জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে রাত সাড়ে ৯টায় ওই বৃদ্ধের মরদেহ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহতের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ