শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেফতার

স্থানীয় রিপোর্ট / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাব্বির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার সাব্বির হোসেন (২২) জেলার সাঘাটা উপজেলার চন্দনপাট গ্রামের শাহজাহান আলী ছেলে।

গোবিন্দগঞ্জ থানায় মামলা সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর সকাল ৯টায় সাঘাটা উপজেলার স্কুলছাত্রী (১৪) স্কুলে যাওয়া উদ্দেশ্যে বের হয়। এ সময় একই গ্রামের মন্টু মিয়ার ছেলে শান্ত মিয়া (২৪) তাকে অটোরিকশায় তুলে স্কুলে পৌঁছে দেয়ার কথা বলে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের শ্রীপতিপুর বকুল তলায় খলিলুর রহমানের ছেলে খোরশেদ আলম পলাশের নির্জন বাসায় নিয়ে যান। সেখানে মহিমাগঞ্জের পান্তামারী গ্রামের মোখলেছুর রহমান মোক্তারের ছেলে সুজন মিয়ার (২৪) সহায়তায় শান্ত ও একই গ্রামের সাব্বির হোসেন মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন।

এ ঘটনা প্রকাশ করলে তাকে মেরে ফেলাসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটি সেখান থেকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে এবং অভিভাবকদের কাছে ধর্ষণের ঘটনা খুলে বলে। পরে স্কুলছাত্রীর মা তাহমিনা বেগম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় ওই ৩ যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। ওই মামলায় বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেফতার করে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার জানান, অভিযোগ পাওয়ার পরেই অভিযান চালিয়ে সাব্বির নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার তৎপরতা অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামি ১৬৪ ধারার জবানবন্দিতে ধর্ষণ করার কথা স্বীকার করেছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ