শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ডেস্ক রিপোর্ট / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫

গাইবান্ধার পলাশবাড়িতে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন মারা গেছে এবং গোবিন্দগঞ্জে সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছেন। পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ জুন) ৪ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের দোকানঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই তিনজন ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী। তাৎক্ষনিক ভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) জুলফিকার আলী ভুট্টো।

স্থানীয়রা জানায়, গাইবান্ধা জেলা শহর থেকে কয়েকজন যাত্রী নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। এসময় দোকানঘর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ব্যাটারিচালিত অটোরিকশার তিন পুরুষ যাত্রী নিহত হন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) জুলফিকার আলী ভুট্টো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত তিনজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

এদিকে গোবিন্দগঞ্জ উপজেলায় বাস চাপায় সিএনজি চালকসহ আরো দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ৪ জন আহত হন।

শুক্রবার বিকেলে উপজেলার বোগদহ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ