শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ আটক ৩

ডেস্ক নিউজ : / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫

গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে ৪৬১ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) রাতে জেলা শহরে ডিবি রোডের ফকিরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন সদর উপজেলার পৌর এলাকার সিরাজুল ইসলাম, সাদুল্যাপুর উপজেলার বড় গোপালপুর গ্রামের রতন প্রধান ও পলাশবাড়ি উপজেলার ঢোলভাঙ্গা এলাকার সুমন মিয়া।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা পৌর এলাকায় মাদকের কারবার করত।

পরে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ৪৬১ পিস ইয়াবা, নগদ ২৪ হাজার ৪৫০ টাকাসহ তিনটি স্মার্ট ফোন জব্দ করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক ও নগদ অর্থ জব্দসহ তিন জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ