শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

গাইবান্ধায় মাদকসহ মহিলা দল নেত্রী গ্রেফতারের ঘটনায় কমিটি বিলুপ্ত

ডেস্ক নিউজ / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম (৩০)কে ইয়াবসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সংবাদটি ঢাকামেইলসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হলে ওই ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি রিতু আলম ও সাধারণ সম্পাদক আফরিন জাহান মৌ যৌথ স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ধাপেরহাট ইউনিয়ন মহিলা দল কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আফরিন জাহান মৌ বলেন, ধাপেরহাট ইউনিয়ন শাখা মহিলা দলের দায়িত্বশীল পদের নেতারা অসামাজিক কাজে লিপ্ত থাকার কারণে এ কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

উল্লখ্য, বৃহস্পতিবার (৩ এপ্রিল) ধাপেরহাট ইউনিয়নের মোংলাপাড়া গ্রামের দুলা মিয়ার স্ত্রী ও ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে গ্রেফতার হন। পরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ