শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

গাইবান্ধায় মাছের গাড়ি উলটে শ্যালো ইঞ্জিনের গরম পানিতে মাছ ব্যবসায়ী নিহত

ডেস্ক নিউজ : / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৌর এলাকার গাইবান্ধা মোড় নামক স্থানে ১৩ মে মঙ্গলবার মাছের গাড়ি উলটে গেলে উপর অংশে থাকা শ্যালো ইঞ্জিনের গরম পানিতে ঝলসে অমল দাস (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নিহত অমল দাস গোবিন্দগঞ্জ পৌর এলাকার ববনপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অমল দাস তার পাশের এলাকার একটি পুকুর থেকে মাছ কিনে ফিরছিলেন। গাইবান্ধা মোড়ে পৌঁছার পর মাছের গাড়িটি হঠাৎ করে উলটে গিয়ে শ্যালো ইঞ্জিনের গরম পানিতে তার মুখ ও চোখের বেশীর ভাগ অংশ পুড়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার (ওসি ) মোজাফ্ফর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ