শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

গাইবান্ধায় মাইক্রোবাসের টায়ারে মিলেছে ১১ কেজি গাঁজা

স্থানীয় রিপোর্ট / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসের টায়ারের ভেতর থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মাদক বহনকারী সাদা রঙের মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার ধাপেরহাট মহাসড়কের আন্ডারপাস এলাকায় এই অভিযান চালানো হয়।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পেছনের কাভারে থাকা অতিরিক্ত একটি চাকা খুলে এর ভেতর থেকে বিশেষভাবে লুকানো ১১ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মাদক উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ