শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আব্দুল খালেক মিয়া (৩৫) নামের এক পান ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জুন) সকালের দিকে উপজেলার নাকাইহাট সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল খালেক মিয়া উপজেলার হরিরামপুরের হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পানের ব্যবসা করছিলেন।

স্থানীয়রা জানান, ওই সময় আব্দুল খালেক মিয়ার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। তারা এসে লাশটি উদ্ধার করেছে।

স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাতে খালেক তার দোকান থেকে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। আজ সকালেই নাকাইহাট বন্দরের পাশে তার গলাকাটা লাশ দেখতে পায় এলাকাবাসী। তাকে কে বা কারা হত্যা করে ওই স্থানে লাশ রেখে গেছে। এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছে পরিবারটি।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ