শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে এক পরিবারের ৩ জনের মৃত্যু

ডেস্ক নিউজ : / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫

গাইবান্ধার সাঘাটা উপজেলার পৃল্লীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কামালেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন, ওই গ্রামের একরামুল হোসেনের ছেলে মোশারফ হোসেন (২৬), মোশারফ হোসেনের চাচা ও মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (৩০) এবং মিলনের দাদা ও মৃত. সাহেব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬৫)। সম্পর্কে তারা চাচা, ভাতিজা ও দাদা হন।

কামালেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহিনুর ইসলাম জানান, মিলন মিয়ার বাড়ি থেকে মোশারফ হোসেনের বাড়িতে বিদ্যুতের পার্শ্ব লাইন দেওয়া আছে। বৃহস্পতিবার দুপুরে মোশারফ এই বিদ্যুতের লাইনে ধান মাড়াই মেশিন সংযোগ দিয়ে ইরি ধান মাড়াই শুরু করেন। এ সময় হটাৎ পার্শ্ব সংযোগ লাইনের তার আগুন ধরে পুড়ে যায়।

তিনি আরও জানান, বিদ্যুতের এই পার্শ্ব সংযোগ লাইন মেরামতের জন্য মিলনদের টিনের ঘরের চালে উঠে মোশারফ বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে মিলনও বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে আফজাল হোসেন এগিয়ে আসলে তিনিও বিদ্যুতায়িত হন।

বিদ্যুতায়িত হওয়ার পর স্বজনরা তাদেরকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার পূর্বেই তাদের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ