শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় বাগানে মিলল ইলেকট্রিশিয়ানের মরদেহ

ডেস্ক রিপোর্ট / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি বাগান থেকে ছোলায়মান মিয়া (৪৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) উপজেলার কামারদহ ইউনিয়নের বার্ণা চন্দ্রশেখর দীঘলকান্দি এলাকার ইউক্যালিপটার্স বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছোলায়মান মিয়া বার্না চন্দ্রশেখর দিঘলকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। স্বজনরা জানায়, ছোলায়মান মিয়া পেশায় বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন। তার সঙ্গে প্রতিবেশীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই একপর্যায়ে রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে বাড়িতে না ফেরায় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। পরের দিন সোমবার (২৩ জুন) সকাল ১০টার দিকে প্রতিবেশী ছকিনা বেগম নামের এক নারী ওই বাগানের পাশে ঘাস কাটতে গিয়ে গাছে ঝুলন্ত লাশ ঝুলন্ত দেখতে পায়। এ খবর পেয়ে ছোলায়মান মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল পাশা বলেন, ছোলায়মান মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ