শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

গাইবান্ধায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে শাওন মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঈদ আনন্দে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে গিয়ে এ শিশুর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১২ জুন) উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। শাওন মিয়া ওই গ্রামের ছাদেকুল ইসলামের ছেলে ও একই গ্রামের মৃত কফিল উদ্দিনের নাতি।

স্বজনরা জানায়, শাওন মিয়া তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করছিল। এরপর গেল ঈদের পরদিন রোববার (৮ জুন) মা শিমুলি বেগমের সঙ্গে নানা কফিল উদ্দিনের বাড়িতে বেড়াতে যায়। এরই একপর্যায়ে বৃহস্পতিবার বিকেলের দিকে সবার অজান্তে নিখোঁজ হয়। তখন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বাড়ির পাশে একটি পুকুরে ঝাঁকি জাল (মুঠজাল) দিয়ে অনুসন্ধানে শাওন মিয়ার মরদেহ পাওয়া যায়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুর রহমান বলেন, কফিল উদ্দিনের ছেলে নুর আলমের পুকুর থেকে শাওন মিয়া নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ