শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

গাইবান্ধায় নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদের পানিতে জবেদ আলী (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) সকালে পুরান গোবিন্দগঞ্জের খলসি চাঁদপুর নামক স্থানের সুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে।

জবেদ আলী খলসি চাুদপুর গ্রামের মৃত চটকু শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৫টার দিকে জবেদ আলী বাঁধের উপর দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলেন। এসময় মুখ ধোয়ার জন্য নীচু হলে পা পিছলে নদে পড়ে যান। এরপর নিখোঁজ হলে রংপুরে ডুবুরি দল এসে অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে ৫ ঘণ্টা পর ডুবুরি দল জাবেদের মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসীর অভিযোগ, সুইচগেট এলাকাটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। অতীতে এখানেই একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। ফলে এই মৃত্যু নতুন করে স্থানীয়দের উদ্বেগ বাড়িয়েছে এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ওই স্থানে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা শুনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ