শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

গাইবান্ধায় তিন নদীর পানি বাড়ছে

ডেস্ক নিউজ : / ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

উজানের ঢল ও থেমে থেমে বৃষ্টিতে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদ, করতোয়া ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে এসব নদ-নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে তিস্তা নদীর পানি গত দুইদিন কমতে শুরু করেছে।

ব্রহ্মপুত্র নদ, করতোয়া ও ঘাঘট নদীর পানি বৃদ্ধির কারণে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও ঘাগোয়া, ফুলছড়ি উপজেলার এরেন্দাবাড়ি ও ফজলুপুরের মানুষের মাঝে বন্যা আতঙ্ক বিরাজ করছে।

এর মধ্যে তিস্তার পানি কমায় সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ও হরিপুর ইউনিয়নের মানুষ রয়েছে স্বস্তিতে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি স্টেশনে গত ২৪ ঘণ্টায় ৭৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। একইভাবে ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ স্টেশনে ৬২ সেন্টিমিটার ও করতোয়ার পানি গোবিন্দগঞ্জ উপজেলার চকরহিমাপুর স্টেশনে ৪৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এসব নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম না করলেও এসব এলাকার মানুষের মাঝে বন্যা আতঙ্ক বিরাজ করছে।

এদিকে তিস্তার পানি সুন্দরগঞ্জ উপজেলা সংলগ্ন কাউনিয়া স্টেশনে ১৮ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। এতে তিস্তাপাড়ের মানুষ স্বস্তিতে রয়েছে।

গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন, জেলার তিন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ