শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্যের মৃত্যু

ডেস্ক নিউজ : / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

গাইবান্ধা-সাদুল্যাপুর উপজেলার সাহার বাজার এলাকায় রবিবার রাত ১১টার দিকে হঠাৎ কাল বৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে আবু বক্কর সিদ্দিক নামে র‌্যাবের এক সদস্যের মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধা র‌্যাব- ১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং তার বাড়ি কুষ্টিয়া জেলায়।

পুলিশ সূত্র জানায়, আবু বক্কর সিদ্দিক ডিউটিরত থাকাবস্থায় রবিবার রাতে ক্যাম্পে ফিরছিলেন। এসময় তার আরেক সদস্যের সাথে মোটরসাইকেল নিয়ে সাহার বাজার পৌঁছায়।

এসময় হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে। এ ডালের আঘাতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তার সাথে থাকা আরেক সদস্যও আহত হয়েছেন।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে একটি গাছের ডাল ভেঙে পড়ে র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ