শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

গাইবান্ধায় জামায়াত নেতার বাড়ীঘর ভাঙচুর করলেন আওয়ামী লীগ নেতা!

স্থানীয় রিপোর্ট / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

গাইবান্ধায় জামায়াত নেতার বাড়ীঘর ভেঙ্গে দিয়েছে আওয়ামী লীগ নেতা ও দুই ছেলে।

আজ রবিবার সকালে ( ১০ আগস্ট) গাইবান্ধা সদরের ঝাকুয়া পাড়ায় এ ঘটনা ঘটায় লক্ষীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ ও তার দুই ছেলে শামসুজ্জামান শামীম ও সৌরভ হাসান শাকিল।

জানা গেছে, দীর্ঘদিন থেকে জামায়াতের রুকন ও সাবেক শিবির নেতা মোঃ আতিকুর রহমান রাজুর সাথে আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান আজাদের সাথে জমিজমা সংক্রান্তের জেরে মনমালিন্য চলে আসা কালে আজ সকালে এ ঘটনা ঘটায়। এতে করে বাড়ীঘর ও আসবাবপত্রের নানা রকমের জিনিস নষ্ট হয়েছে।

পরে জামায়াত নেতা রাজু ৯৯৯ ফোন দিয়ে বিষয়টি অবগত করলে গাইবান্ধা সদর থানা পুলিশ গিয়ে ঘটনার স্থান পরিদর্শন করেন।

জামায়াত নেতা রাজুর স্ত্রী মুন্জুরী বেগম বলেন, আমার স্বামী ও আমি দুজনেই জামায়াতে ইসলামীর রোকন। এই কারনে আমাদেরকে ওই আওয়ামী লীগ নেতা আমার স্বামীকে দীর্ঘদিন থেকে হয়রানী করে আসছেন, মিথ্যা মামলায় আসামী করেছেন, আজ হঠাৎ আমাদের বাড়ীঘর ভাংচুর করলেন। এ ঘটনার আমরা সুষ্ঠু বিচার চাই।

এ প্রসঙ্গে  অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান আজাদের ছেলে শামসুজ্জোহা শামীম বলেন, আমরা মামলা করেছি। পুলিশ বলছে, আপনাদের জায়গায় যে ঘরটা রাখছে, ওইটা একটু উঠাই দিয়া রাখতে পারেন। তাই আমরা আজ উঠাই রাখছি।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম শাহিন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে এসে আমাকে বিষয়টি অবগত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ