শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

গাইবান্ধায় ছেলে বিয়ের জন্য কেনাকাটা করায় অভিমান করে বিষপানে মায়ের করুণ পরিণতি

ডেস্ক নিউজ / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিনারানী সরকার (৪২) নামের এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন। ছেলে বিয়ের জন্য কেনাকাটা করতে গেলে অভিমানে মা বিষপান করেন।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের উত্তর ভাতগ্রাম (হিন্দুপাড়া) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত বিনারানী সরকার উত্তর ভাতগ্রামের মৃত জয়েন্ত সরকারের স্ত্রী।

স্বজনরা জানায়, বিনারানীর ৩ ছেলের মধ্যে এক ছেলে স্বদেশ কুমার সরকারের বিয়ে ঠিক হয়। এই বিয়ের খরচ করার জন্য বৃহস্পতিবার সন্ধ্যার পর স্বদেশ কুমার (বর) গাইবান্ধায় খরচ করতে যান। এদিকে অভিমান করে রাত সাড়ে ৯টার দিকে বিষপান করেন বিনারানী। এরপর তাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে পরে রংপুরে চিকিৎসার জন্য নেওয়ার পথে বিনারানী মারা যায়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবু হাসনাত জামান বলেন, খবর পেয়ে শুক্রবার সকালের দিকে নারীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সুরুতহাল প্রতিবেদন করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ