শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

গাইবান্ধায় ছিনতাইকারী দলের দুই সদস্য গ্রেপ্তার

মো. আসাদুজ্জামান মামুন, / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ছিনতাইকারী দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় এবং পার্শ্ববর্তী পীরগাছা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের লাঠশালা চর এলাকার কছিম উদ্দিন শেখের ছেলে হাসান শেখ এবং রংপুরের পীরগাছা উপজেলার কৈকুরী ইউনিয়নের সোনা মিয়ার ছেলে আলম মিয়া।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে একটি হিরো ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মোটরসাইকেল ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছেন।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে আমরা আরও সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ