শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

গাইবান্ধায় গৃহবধূকে হত্যা, শ্বশুর-শাশুড়িসহ গ্রেফতার ৫

স্থানীয় রিপোর্ট / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার জনতা বেগম নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে র‌্যাব: ১৩-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

গ্রেফতার আসামিরা হলেন – নিহত জনতা বেগমের শ্বশুর মতলব আলী (৬৫), শাশুড়ি লতিফুল বেগম (৫৬), ননদ মনি বেগম (৩০) দেবর আব্দুর ছাত্তার আলী (৩৫) ও আকতারুল ইসলাম (৩২)।

হত্যার শিকার জনতা বেগম সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে ও শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর মৎস্য খামার গ্রামের আব্দুল লতিফ মিয়ার স্ত্রী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় – জনতা বেগমের সঙ্গে ১১ বছর আগে মতলব মিয়ার ছেলে আব্দুল লতিফের বিয়ে হয়। বিয়ের পর থেকে জনতা বেগমসহ তার পরিবারকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল তারা। এরই ধারাবাহিকতায় গত ১০ জুন সকাল ৯টার দিকে আব্দুল লতিফ তার স্ত্রী জনতা বেগমকে হাত-পা বেঁধে দা দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করে।

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় জনতা বেগমকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় ১১ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

গাইবান্ধার র‌্যাব: ১৩-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, বুধবার (২ জুন) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ ও র‌্যাব-৪ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকার আশুলিয়ার নিশ্চিতপুর এলাকা থেকে এ হত্যাকাণ্ডে জড়িত একই পরিবারের পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিদের সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ